পাগলা মসজিদের দান বাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

আপডেট : ০৬ মে ২০২৩, ১০:০০ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দান বাক্সে এবার রেকর্ড পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। মাত্র ১২৫ দিনের ব্যবধানে দান বাক্সে মিলেছে পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকাসহ স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। 

এর আগে গত সাত জানুয়ারি পাগলা মসজিদের দান বাক্সে মিলেছিল চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকাসহ পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 

শনিবার (৬ মে) রাত সোয়া ৯টার দিকে গণনা শেষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল আটটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভুঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সিলগালা করা মসজিদের আটটি দান বাক্স খোলা হয়। 

পরে টাকাগুলো ১৯টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু করেন। রূপালী ব্যাংকের ডিজিএম শাহীদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলামসহ ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য, মাদরাসার শতাধিক ছাত্র ও কর্মচারী টাকা গণনা শুরু করেন। রাত সোয়া ৯টার দিকে গণনার কাজ শেষ হয়। 

টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারগুলো কঠোর নিরাপত্তায় রূপালী ব্যাংকে পাগলা মসজিদের নিজস্ব একাউন্টে জমা করা হয়েছে। 

এর আগে টাকা গণনার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা মসজিদ পরিদর্শন করেন। 

image


কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর পাড়ে গড়ে উঠেছে ঐতিহাসিক পাগলা মসজিদ। এ মসজিদকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন ধর্মের মানুষের কৌতূহলের শেষ নেই। এ মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়- এমন বিশ্বাস থেকে সকল ধর্মের ও বর্ণের নারী-পুরুষ পাগলা মসজিদে দান করে থাকেন। দিন দিন দানের পরিমাণ বেড়েই চলছে।  

স্থানীয় লোকজন জানিয়েছেন, গভীর রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে দামি গাড়ি নিয়ে লোকজন এসে গোপনে দান করেন। পাগলা মসজিদে এ দানের বিষয়টি পুরো জেলাসহ সারা দেশের আলোচিত বিষয় হিসেবে পরিচিতি পাচ্ছে। 

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ জানান, দানের টাকায় দরিদ্র রোগীদের চিকিৎসা ও বিভিন্ন মসজিদে অনুদান দেয়া হয়ে থাকে। এছাড়া শত কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হয়েছে।

একই কথা বলেন পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

জানা গেছে, জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিন তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা।

প্রায় ৫০০ বছর আগে বাংলার ১২ ভুঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে এক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন।  পরে সেখানে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’  হিসেবে পরিচিতি পায় বলে জানা গেছে।


একাত্তর/এসি

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর