'গাজীপুর সিটি নির্বাচনের গুরুত্ব কমিশনের কাছে অনেক'

আপডেট : ১০ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে জেলা শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের গুরুত্ব কমিশনের কাছে অত্যধিক, কারণ জাতীয় সংসদ নির্বাচনের আগে এতো বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবেই অনেক গুরুত্ব বহন করে বলেই আমরা মনে করি।

নির্বাচনি সংস্কৃতিতে অনেক অপসংস্কৃতি এখনও রয়ে গেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুশৃঙ্খলভাবে নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে সকলে ভোট দেয়ার অধিকারকে নিশ্চিত করাই নির্বাচন কমিশনের দায়িত্ব।

এসময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার‌ লক্ষ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আপনাদেরকে নিরপেক্ষভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়। কতগুলো সমস্যা শ্বাশত, যেমন কালো টাকার কথা বলেছেন। এটাকে আমরা বলি সেলফ ডিফেন্স, আত্মরক্ষার্থমূলক বা নিজের স্বার্থে যেটা করণীয় সেই পদক্ষেপগুলো আপনাদের নিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়, তবে অভিযোগ আসলে আমরা তদন্ত করে দেখবো।

মানুষের জন্য কাজ না করলে মানুষ পরের নির্বাচনে জবাব দেয় উল্লেখ করে সিইসি বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই এখন আঞ্চলিক উন্নোয়ন আঞ্চলিক জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেয়া হচ্ছে, এতে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

এসময় এবারের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসার সহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টি এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টি মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহনুর ইসলাম (হাতি) ও হারুন অর রশীদ (ঘোড়া)।


একাত্তর/এআর

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর