বাউফলে বাবার ট্রলির চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৩, ০৯:২৮ পিএম

পটুয়াখালীর বাউফলে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বগা-বাউফল মহাসড়কের হোগলা দীনিয়া মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ইয়ামিন হোসেন (৭) হোগলা গ্রামের জাকির হোসেনের ছেলে ও ওই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। জাকির হোসেন পেশায় একজন ট্রলি চালক। 

নিহত শিশুর স্বজন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। বাবা জাকির হোসেন ছেলেকে তার পাশের সিটে বসিয়ে বাড়ি ফিরছিলেন। ট্রলিটি কিছুদূর চলার পর বামপাশের সামনের চাকা সড়কের খাদে পড়ে গেলে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় ইয়ামিন। এসময় তার পড়ে যাওয়া খেয়াল না করে গাড়ি সামনের দিকে এগোলে পেছনের চাকায় পিষ্ট হয় শিশু ইয়ামিন। পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়ামিনকে উদ্ধার করে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা জাকির হোসেন বলেন, তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে হেঁটে বাড়ি যাবে, তাই ওকে গাড়িতে তুলি। কিন্তু মুহূর্তের মধ্যে কি হতে কি হয়ে গেল!

আরও পড়ুন: রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর