রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৩, ০৮:২৪ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। সেসময় বজ্রাহত হয়ে তাদের মৃত্যু ঘটে। 

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোয়ার্দ্দারের ছেলে ইমদাদুল হক ও কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং।

বালিয়াকান্দির স্থানীয়রা জানান, বিকেলে বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকায় ইমদাদুল হক বাড়ির পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালুখালীর স্থানীয়রা জানান, ঝড়বৃষ্টির সময় কালুখালী উপজেলার মদাপুর এলাকায় কুমত সিং তার বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, ঘটনা শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/জো

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর