চার দিনের রিমান্ডে মেহজাবিন

আপডেট : ২০ জুন ২০২১, ০৫:৪৯ পিএম

রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যা মামলায় অভিযুক্ত আসামি মেহজাবিন মুনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। 

রোববার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার (১৯ জুন) রাতে মেহজাবিন ও শফিকুলকে আসামি করে কদমতলী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার ভাই শাখাওয়াত হোসেন। সংশ্লিষ্ট মামলায় পুলিশ মেহজাবিনকে রোববার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলো। 

গত শনিবার (১৯ জুন) সকালে ৯৯৯-এ ফোন দিয়ে মেহজাবিন মুন পুলিশকে বলেন, ‘বাবা, মা ও বোনকে খুন করেছি, তাদের উদ্ধার করুন। আপনাদের আসতে দেরি হলে স্বামী এবং মেয়েকেও খুন করবো।’ পরে কদমতলী থানা পুলিশ বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের কারণে ক্ষোভ থেকে বাবা মাসুদ রানা, মা মৌসুমী ইসলাম ও বোন জান্নাতুলকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করার পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে তিনি স্বীকার করেছেন।


একাত্তর/এসজে 

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর