কলাপাড়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৩, ০৩:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মাটিকাটা গর্তের পানিতে ডুবে তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে বাদুরতলী সংলগ্ন জিয়া কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো অটোচালক সোহেল ফকিরের সাত বছরের ছেলে রুমান, পাঁচ বছরের মেয়ে শারমিন ও সোহেলের ভাই রুবেল ফকিরের আট বছরের ময়ে মরিয়ম।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদী শেফালী বেগমের কাছেই ছিলো ওই তিন ভাইবোন। এসময় বাড়ির পাশেই খেলা করছিলো শিশুরা। দুপুরের স্থানীয় এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য মাটিকাটা গর্তে জমে থাকা পানি তুলতে গেলে গর্তের পানিতে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। এসময় তিনি দ্রুত ওই শিশুকে পানি থেকে ওঠাতে গেলে ডুবন্ত অবস্থায় আরো দুই শিশুকে দেখতে পান। তাৎক্ষণিক তার চিৎকারে স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রায়গঞ্জে পাঁচ কেজি গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ নিহত শিশুদের বাড়ি গিয়ে তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর