বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা, থানায় মামলা

আপডেট : ১৬ মে ২০২৩, ০২:৩০ পিএম

কিশোরগঞ্জে বাবার ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্বা হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধর্ষক বাবাকে আটক করে র‌্যাবের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে কিশোরগঞ্জ মডেল থানা হস্তান্তর করা হয়েছে। 

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির ঘরে দুই ছেলে ও মেয়ে রয়েছে। তিনি চার বিয়ে করলেও সব স্ত্রী মারা গেছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরে ভিক্ষা করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ র‌্যাবের উপ পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে মেয়েকে ধষর্ণের কথা স্বীকার করেছেন। 

স্থানীয়রা জানান, গত ১৫ নভেম্বর রাতে বাবা ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর একাধিকবার ধর্ষণে কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি কিশোরীর শরীরে পরিবর্তন এলে এলাকায় গুঞ্জন শুরু হয়।

আরও পড়ুন: এক রশিতে ঝুলছিল নিখোঁজ দুই বন্ধুর মরদেহ 

রোববার বিকেলে কিশোরীটি তার ভাই ও এলাকার লোকজনদের বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা উত্তেজিত হয়ে জিল্লুর রহমানকে আটক করে র‌্যাবকে খবর দেয়। 

কিশোরীর বড় ভাই জানান, এ ঘটনায় বাবার নামে মামলা করা হয়েছে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর