সিরাজগঞ্জে তিন শতাধিক চরমপন্থির আত্মসমর্পণ

আপডেট : ২১ মে ২০২৩, ০৫:০৭ পিএম

সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন বিভিন্ন চরমপন্থি দলের ৩২৩ নেতা ও সদস্য। এসময় তারা দুই শতাধিক অস্ত্র জমা দেন।

এসময় মন্ত্রী তাদের অস্বাভাবিক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বাগত ও ধন্যবাদ জানান। 

রোববার সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুলে র‌্যাব-১২ কার্যালয়ে চরমপন্থিরা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ১৮০, সিরাজগঞ্জের ১১, টাঙ্গাইলের ৭৪, রাজবাড়ীর ৫৪, মেহেরপুরের দুই এবং কুষ্টিয়া ও বগুড়ার একজন করে চরমপন্থি রয়েছেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মসমর্পণ করলেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে যারা এখনও আত্মসমর্পণ করেননি তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করলে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবেন। 

তিনি বলেন, বর্তমানে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা জলদস্যু, বনদস্যু, চরমপন্থি, মাদক সন্ত্রাসীদের দমন করতে সক্ষম। যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে র‌্যাব সোচ্চার। এই অনুষ্ঠানে যেসব চরমপন্থি আত্মসমর্পণ করলেন, তাদের মধ্যে অনেকেই শিক্ষিত। তাদের যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, আত্মসর্মপনকারিদের মামলা পর্যালোচনা করে মুক্তির ব্যবস্থা করা হবে। আর স্বাভাবিক জীবনে সরকার সব সময়ই পাশে থাকবে।

চরমপন্থি দলের সদস্যদের স্বজনরা জানান, নিজের মানুষ কাছে থেকেও কাছে থাকতে না পারার অনেক কষ্ট। এবার সবাই মিলে এক সঙ্গে থাকতে পারবো, এটিই অনেক আনন্দের। তবে এসব মানুষদের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। 

র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন জানান, ‘উদয়ের পথে’ নামে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে চরমপন্থি পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে চরমপন্থি পরিবারের ৩০ জন নারী সদস্যকে স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও মাছ চাষ, গরু বা মুরগির খামার, রিকশা, সেলাই মেশিন প্রদানের মাধ্যমে চরমপন্থি সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: রাজবাড়ীতে পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ১৭

আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/জো/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর