রাজবাড়ীতে পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ১৭

আপডেট : ২১ মে ২০২৩, ০৪:১২ পিএম

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আর অন্তত ১২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। 

শনিবার রাতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক এসআই মাহাবুব আলম। ইতিমধ্যে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় রাজবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করে। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরে উত্তেজনা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সজ্জনকান্দা এলাকার বাস ভবন থেকে একটি শোভাযাত্রা হয়। এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি নেতাকর্মীরা তাদের ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজবাড়ীর দুই সংবাদকর্মী  আহত হন।  

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, হামলার ঘটনায় মামলার পর পৌরসভার কাউন্সিলর ও মহিলা দলের যুগ্ম আহবায়ক ফারজানা ইয়াসমিন ডেইজিসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর