দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আপডেট : ২২ জুন ২০২১, ১০:৩৪ এএম

ভোলার চরফ্যাশনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তিনি হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়।

আরও পড়ুন: চট্টগ্রামে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়ার কার্যক্রম শুরু

চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, স্থানীয় কোনো পক্ষের গুলিতে নিহত হয়েছেন ওই ব্যক্তি।

তবে নিহতের পিতা অভিযোগ করে বলেন, তার ছেলে ভোট দিয়ে ফিরছিল। এসময় সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ছড়া গুলিতে সে নিহত হয়েছে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর