কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৩, ০৫:২৫ পিএম

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল। ছিনতাইকারিদের ব্যবহৃত একটি দেশে তৈরি একটি পাইপগানও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান সোমবার রাতে অভিযান চালিয়ে এই পাঁচ ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মুরাদনগরের সিদ্ধশরী গ্রামের অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), একই উপজেলার মোচাগড়া গ্রামের শাহ আলম (২৮) মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার মহাম্মদ আবিদ (২১)। 

image

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্লাশ-লাইট, তিনটি হাতঘড়ি, মানিব্যাগ, একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম ডেবিট কার্ড ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবির ওই কর্মকর্তা আরো বলেন, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেয়। 

এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলা হবার সাথে সাথেই মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। 

ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এআর

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর