গাজীপুরের ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে: নির্বাচন কমিশন

আপডেট : ২৫ মে ২০২৩, ০৭:২০ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোটার ও প্রার্থী দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছে। তাই সবাই ফলাফল মেনে নিবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোটার অংশ নিয়েছেন বলেও জানান তিনি। 

দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রের মধ্যে ৩৫১ টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। সে কারণেই প্রতিটি ভোটকক্ষে একটি এবং বাইরে দুইটি করে প্রায় সাড়ে চার হাজার সিসি ক্যামেরায় নিবিড় পর্যবেক্ষণ ছিল নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের।

দুইটি কেন্দ্রে ভোটকক্ষে অবৈধভাবে প্রবেশের সময় দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া পুরো ভোটের সময়টাতে কোন অনিয়ম ছিল না উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, পর্যবেক্ষক, ভোটার কিংবা প্রার্থী সকলেই সন্তুষ্টি জানিয়েছেন।

মোহাম্মদ আলমগীর বলেন, কিছু কেন্দ্রে ইভিএম এর কারিগরি জটিলতার কারণে ভোট গ্রহণে দেরি হয়েছে। সেখানেও যদি কোন অনিয়মের অভিযোগ ওঠে সেগুলো তদন্ত করে দেখবেন তারা।

আরও পড়ুন: ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্ট গাজীপুরের ভোটাররা

এসময় নতুন মার্কিন ভিসা নীতির ব্যাপারে প্রশ্ন করলে কমিশনার জানান, ভিসা নীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, নির্বাচন কমিশন তাদের আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর