পাঁচদিনের রিমান্ডে বিএনপির চাঁদ

আপডেট : ২৫ মে ২০২৩, ০৭:২১ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আদালতে তোলা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

রিমান্ড শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকাল ১১টায় নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের করা প্রথম মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  

এক সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, আবু সাইদ চাঁদ প্রাইভেটকারে করে পালানোর চেষ্টা করছিলেন। এসময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি আলমগীর

সংবাদ সম্মেলন শেষে চাঁদকে আদালতের মাধ্যমে দুপুরেই কারাগারে পাঠানোর কথা ছিল। তবে এমনটি জানানো হলেও পরে আদালতে তুলে চাঁদের নামে রিমান্ডের আবেদন জানানো হয়। 

গেল ১৯ মে পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় চাঁদ তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের আলাদা দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর