হাড্ডাহাড্ডি লড়ে গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:৪৫ এএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করা হয়। 

৪৮০টি কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট; আর নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন জায়েদা খাতুন। 

গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মেয়র পদে জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মনোনয়ন জমা দেন। ঋণখেলাপের অভিযোগে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ হয় জায়েদা খাতুনের মনোনয়ন। মনোনয়ন বাঁচাতে আদালতে গেলেও তাতে লাভ হয়নি।

জায়েদা খাতুন তার নির্বাচনী হলফনামায় নিজেকে গৃহিণী ও স্বশিক্ষিত বলে উল্লেখ করেছিলেন। 

তার জন্ম গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ দুই ছেলে ও এক মেয়ের মা তিনি।

মেয়র পদে মনোনয়ন জমা দেওয়ার পূর্বে রাজনীতি বা সামাজিক কোনো ক্ষেত্রেই তার নাম শোনা যায়নি।

তিনি পূর্বে নির্বাচন তো দূরের কথা কোন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেননি। ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি ক্রমশ পরিচিতি অর্জন এবং নির্বাচন ও রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন। এভাবেই তিনি এবারের মেয়র পদের নির্বাচনে তার অবস্থান অনেকটাই সুসংহত ও পাকাপোক্ত করে তুলেছেন।

আরও পড়ুন: গাজীপুরের ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে: নির্বাচন কমিশন

অপরিচিতির ঘোরটোপ ডিঙিয়ে তিনি যেমন নাটকীয়ভাবে পরিচিতি লাভ করেছেন, তেমনি মেয়র পদে নাটকীয় জয়ের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছেন। 


একাত্তর/জো 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর