সিলেটে চুরির অপবাদ দিয়ে নির্যাতনে নির্মাণ শ্রমিক হত্যা

আপডেট : ০৯ জুন ২০২৩, ০২:৩০ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনে কাজ করা এক শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার সকালে শ্রমিক আটকে নির্যাতনের খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

উদ্ধারের পরে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক নয়ন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কথিত টর্চার সেল থেকে গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। আহত ওই শ্রমিকের শনাক্ত মতে চার নির্যাতনকারীকে আটক করা হয়। 

পুলিশ জানায়, আটককৃতরা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। আর নিহত নয়ন বৃহস্পতিবার থেকে সহকারী রড শ্রমিক হিসেবে ওই প্রতিষ্ঠানে কাজে যোগ দেয়।

নির্মাণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুলের নেতৃত্বে নয়ন ও আইয়ুব আলীকে ঘুম থেকে তুলে একটি কক্ষে হাত-পা বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পেটাতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য কর্মীরা। এসময় তারা এক লাখ টাকা ও কয়েকটি মোবাইল চুরির অভিযোগ আনে। 

পুলিশ জানায়, দুই শ্রমিককে আটকে নির্যাতনের খবর পেয়ে মেডিক্যাল ক্যাম্পের পুলিশ গুরুতর আহত অবস্থায় নয়নকে সকাল ৯টার দিকে উদ্ধার করে জরুরী বিভাগে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নির্যাতনের শিকার আরেক শ্রমিক আইয়ুব আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিমি দীর্ঘ যানজট

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক নির্যাতন ও হত্যার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্যাতনে আহত শ্রমিকের শনাক্তমতে চার নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ। 


একাত্তর/জো

চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর