বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিমি দীর্ঘ যানজট

আপডেট : ০৯ জুন ২০২৩, ০১:৪৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার সকাল সাতটায় দেখা গেছে মহাসড়কটির এই এলাকায় যানবাহন চলছে থেমে থেমে।

মহাসড়কে একটি ট্রাক বিকল ও পিকআপ ভ্যান উল্টে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও চালকেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। মধ্যরাতে সদর উপজেলার মাদারজানী এলাকায় ঢাকাগামী একটি মুরগি ভর্তি পিকআপ ভ্যান রাস্তার উপর উল্টে যায়। এতে ঢাকাগামী লেনটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটি রাস্তার উপর থেকে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

অপরদিকে কালিহাতী উপজেলার কামাখ্যার মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে পড়ে। ট্রাকটি সরিয়ে নেওয়ার আগেই উল্টো পথে গাড়ি চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, একজন নিহত

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।


একাত্তর/জো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে যাওয়া ও ঢাকায় ফিরতি মানুষ। পুলিশে জানিয়েছে, হিন্দুদের মহা অষ্টমীর...
আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর