নার্সের ছদ্মবেশে হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:১৩ পিএম

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এই চুরির ঘটনা ঘটায়।

চুরি যাওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও হাসনাহেনা দম্পতির কন্যা।

শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী হাসনাহেনার প্রসব বেদনা শুরু হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিনই বেলা ১১টার দিকে হাসনাহেনা একটি কন্যা সন্তানের জন্ম দেন।

তিনি জানান, সকালে শিশুটি দাদি খাইরুন নাহারের কোলে ছিল। বেলা এগারোটার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে তার কাছ থেকে শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে চলে যায়। পরে ওই নার্স ফিরে না আসায় তারা খোঁজ করতে শুরু করেন। কিন্তু পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোন খোঁজ পাওয়া যায়নি।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় হাসপাতালে নিয়মিত কোনো চিকিৎসক ছিল না। শুক্রবার নামাজের সময় হাসপাতাল অনেকটা ফাঁকা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে চোর বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মাজারে যাওয়ার পথে অটো-ট্রাক সংঘর্ষে নিহত চার

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, চুরি যাওয়া বাচ্চা উদ্ধারে কাজ করছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে চোর মহিলাকে শনাক্ত করে দ্রুত খুঁজে বের করে বাচ্চাকে উদ্ধার করা হবে।


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর