মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:২২ পিএম

মানিকগঞ্জে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রাকিবুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের মহসিন মিয়ার ছেলে। পেশায় রাকিবুল দিনমজুর ছিলেন। 

স্থানীয়রা জানান, তিনি বাহাদিয়া গ্রামে ইরি ধান রোপনের কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষক নিহত

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার এবং নিহতের পরিবারের খবর দেওয়া হয়েছে। তারা এলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আপাতত কারো কোনো অভিযোগ নেই। 


একাত্তর/এসি

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর