শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষক নিহত

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:৪৪ পিএম

শেরপুরে আলাদা বজ্রপাতে এক শিক্ষার্থী ও কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলার নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রাম ও চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়ণখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- বড়ইতার গ্রামের আতশ আলীর ছেলে কৃষক শিপন মিয়া (৪৫) ও দক্ষিণ নারায়ণখোলা গ্রামের শফিকের ছেলে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্র সাব্বির (১৬)।

সাব্বিরের পরিবার জানায়, শুক্রবার বৃষ্টি শুরু হলে সাব্বির বন্ধুদের নিয়ে অষ্টধর ইউনিয়নের ব্রক্ষ্মপুত্র নদীর পাশে মাঠে ফুটবল খেলতে যায়। এসময় বজ্রপাতে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কৃষক শিপন মিয়া বৃষ্টির সময় গোরামারা নদীর পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: বাইক নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো কলেজছাত্রের

নকলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় আলাদা দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, সাব্বির ও শিপনের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর