বরিশাল সিটিতে পুলিশকে পক্ষপাত না করার নির্দেশ

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম

বরিশাল সিটি নির্বাচনে কোনো পুলিশ সদস্য যাতে পক্ষপাতমূলক আচরণ না করেন সে বিষয়ে হুঁশিয়ার করেছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

শনিবার বিকেলে বরিশাল পুলিশ লাইন মাঠে নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি সাংবাদিকদের তিনি জানান, র‌্যাব-পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সাড়ে চার হাজার সদস্য কাজ করবে। 

এই নির্বাচন যাতে একটি মডেল নির্বাচন হতে পারে পুলিশ ও আনসার সদস্যের সেই নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট কোনো শঙ্কার তথ্য নেই। তবে, সুষ্ঠু ভোট নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ চার জন পুলিশ সদস্য দেওয়া হবে।

আরও পড়ুন: ইভিএম সবচেয়ে নিরাপদ, এতে ভূত-প্রেত নেই: সিইসি

এদিকে সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীতে অবস্থানরত বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব- ৮ পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা জানান।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর