বরিশাল সিটিতে উৎসবের সঙ্গে অভিযোগের ফুলঝুরি

আপডেট : ১০ জুন ২০২৩, ০৮:০৪ পিএম

বরিশাল সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্য রাতে। চার বড় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা সবাই ব্যস্ত সময় পার করেছেন।

এরিমধ্যে বহিরাগতদের বরিশাল শহর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আর নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন থাকছে ১০ প্লাটুন বিজিবি। ইসিও প্রস্তুত সুষ্ঠু ভোট উপহার দিতে। 

শেষ সময়ের প্রচারে নগর জুড়ে উৎসবের আমেজ। শহরের এক মাথা থেকে আরেক মাথায় ঘুরে বেড়ালে সেই উৎসব চোখে পড়ে সবার।

নগরজুড়ে প্রার্থীদের মধ্যে পোস্টার টানানোর প্রতিযোগিতা এবার প্রচারের অন্যতম কৌশল। দুই দিন ধরে বৃষ্টি হলেও, পোস্টারের দখলদারিত্বে পিছু হটেনি কোনো প্রার্থী। 

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট জানালেও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন।

image


তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার কর্মী শহরে ঢুকেছে, তারা প্রভাব সৃষ্টি করতে চায় কিনা জানি না। তবে আমি ভোটারদের বলবো, তারা যেন ভোটকেন্দ্রে যায়।

মুফতি ফয়জুল করীম বলেন, আমার পর্যবেক্ষণে ১২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কারণ আওয়ামী লীগ প্রতিটি সেন্টার দখল করার প্ল্যান করেছে। জানি না বাস্তবায়ন করতে পারবে কিনা।

তবে তার এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, শুধু আওয়ামী লীগ নয় বিএনপির বড় অংশেরও ভোট পাবেন তিনি।

তিনি অভিযোগ করেন, সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের সঙ্গে ধর্মের মাধ্যমে প্রতারণা করা সবচেযে সহজ ব্যাপার এবং সেই পথটাই কেউ কেউ অবলম্বন করছে। 

অন্যদিকে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় এখনও কাটেনি।  আমরা প্রতিনিয়ত হুমকি-ধমকির সম্মুখীন হয়েছি।

অন্যদিকে পাঁচ জন কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন বিএনপি পরিবারের সন্তান ও নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন।

শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নানানভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে আমার কর্মীদের।

image


ভোটের প্রচারে কোনো ধরনের ভয়ভীতি ছড়ানোর অভিযোগ অস্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। 

এরপরও যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রার্থীকে সরাসরি নির্বাচন কমিশন কার্যালয়ে এসে রির্টানিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। 

তিনি জানান, পুলিশের হিসাবে ৭০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। কিন্তু প্রার্থীরা যেসব কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, সেগুলো যুক্ত করে ১০৬টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খল বাহিনীর সাড়ে চার হাজার সদস্য মোতায়েন থাকবে। 

প্রতি কেন্দ্রে ছয়-সাত জন পুলিশ ও ১২ জন করে আনসার সদস্য থাকবেন। একেকটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১৮ জন সদস্য।

৩০টি ওয়ার্ডে ৫১টি মোবাইল টিম গঠন করেছি। একটি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে থাকবে। এর বাইরে ব্যাপক ফোর্সের সমন্বয়ে ১০টি স্ট্যান্ডবাই টিম রাখা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, মহানগরীতে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক, লঞ্চ ও ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। 

শনিবার রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। শনিবার থেকে ১৪ জুন পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় বৈধ লাইসেন্সধারীরা অস্ত্র বহন, প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করতে পারবেন না।

আরও পড়ুন: বরিশাল সিটিতে পুলিশকে পক্ষপাত না করার নির্দেশ

আর জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ প্লাটুন বিজিবি এবং ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সোমবার বরিশাল সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল আটটা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর