বরিশালে মুফতি করীমের ওপর হামলার অভিযোগ

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:২৯ পিএম

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতীকের মেয়র প্রার্থী মেয়র প্রার্থী আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরের দিকে এই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। 

নির্বাচনে অনিয়মসহ এই বিষয়ে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। বরিশাল নগরীর পুলিশ কমিশনার বলছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।

সোমবার দুপুরে, বরিশালে সাবেরা খাতুন স্কুল কেন্দ্রের সামনে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রতীকের মেয়র প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। এই ব্যাপারে লিখিত অভিযোগও করেছেন।

এর আগে, কেন্দ্রে ঢুকে অবৈধভাবে ভোট দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুফতি করীম বলেন, সকাল ১১টা পর্যন্ত ভোট সুষ্ঠু থাকলেও কিছু কেন্দ্রে তার ভোটার ও পোলিং এজেন্টেদের বের করে দেয়া হয়েছে। কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতেও দেয়া হয়নি। 

এছাড়া, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ভোটকেন্দ্র দখল হয়ে গেছে বলে অভিযোগ করেন। সাত নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কেন্দ্র নিয়ে এই অভিযোগ করেন তিনি। 

এমনকি সহকারি প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রার্থীরা। তবে, এসব অভিযোগের প্রমাণ পায়নি নির্বাচন সংশ্লিষ্টরা। ইসি বলছে, এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে, বরিশালের হরিনাফুলিয়া ও হৈল খুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। হৈল খুলিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দু’জন আহত হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ

ঘুড়ি প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিনের অভিযোগ, ১০৫ নম্বর কেন্দ্র হরিনা ফুলিয়াতে কাউন্সিলর হুমায়ুন কবিরের এজেন্টরা ইভিএমে বয়স্ক ভোটারদের ভোট দেখিয়ে দেবার নাম করে ট্রাক্টরের পক্ষে ভোট দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর