বরিশালে বিএনপির বহিস্কৃত ছয় কাউন্সিলর প্রার্থী জয়ী

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম

কেন্দ্রে নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিস্কৃত হয়েও নির্বাচনে বিজয়ী হয়েছেন ছয়জন প্রার্থী। 

তারা হলেন- নগরীর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়ুন কবীর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহ-সভাপতি  ফিরোজ আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য ও ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রাশিদা পারভীন। 

অপরদিকে, বরিশাল সিটি নির্বাচনে জামায়াতের চার নেতা চারটি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিলেও শুধু ২৭ নম্বর ওয়ার্ড থেকে মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন। বাকি তিনজনই হেরে গেছে। 

ভোট পড়েছে ৫১.৪৬ শতাংশ 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৫১.৪৬ শতাংশ ভোট পরেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর। সোমবার দিবাগত রাতে ফলাফল ঘোষণাকালে তিনি এ তথ্য জানিয়ে বলেন, নগরীর ২ লাখ ৭৬ হাজার ২৯৭ ভোটারের মধ্যে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন ভোট দিয়েছেন। 

যেখানে অবৈধ বা বাতিলকৃত ভোটের সংখ্যা মাত্র ৪২১টি। সেই হিসেবে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৫৬টি। আর এ হিসেবে ভোট প্রদানের শতকরা হার ৫১.৪৬ শতাংশ।


একাত্তর/এআর

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর