নন্দীগ্রামে জয় সেট সেন্টারের ভিত্তিস্থাপন

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৬:৪১ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে জয় সেট সেন্টারের। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার। এখানে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে এই এলাকার তরুণ-তরুণীরা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। 

ডিজিটাল দক্ষতা উন্নয়নে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হচ্ছে ৫৫৫টি জয় ডি-সেট সেন্টার। এজন্য উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে উপজেলা কমপ্লেক্সগুলোর ভবন। 

ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের অধীনে স্থানীয় সরকারের সহায়তায় এই কাজ বাস্তবায়ন করছে আইসিটি অধিদপ্তর। 

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।

‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। তাহলেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো নৌকায় ভোট দিবে।’ 

অনুষ্ঠানে বগুড়ার জনপ্রতিধিরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরবি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর