কক্সবাজারে পাহাড়ধসে তরুণের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৩, ১১:২০ এএম

কক্সবাজার শহরের পাহাড়তলিতে পাহাড় ধসে মাটিচাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। 

বুধবার মধ্যরাতে পাহাড়তলির ইসলামপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ইয়াসিন ইসলামপুরের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ইয়াসিন।  

এসময় ঘরের পাশের পাহাড়টি ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে মাটি সরিয়ে ইয়াসিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। 

ওসি আরও জানান, পুলিশের কাছে হস্তান্তরের পর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

আরও পড়ুন: কাঁচা চামড়ার দাম বাড়লেও হতাশ চট্টগ্রামের আড়তদাররা

তবে পু্লিশের এই কর্মকর্তার ধারণা, পাহাড় কাটার সময় এই মাটি ধসের ঘটনা ঘটে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর