কাঁচা চামড়ার দাম বাড়লেও হতাশ চট্টগ্রামের আড়তদাররা

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:২১ পিএম

এ বছর চট্টগ্রামে আড়তদারদের চামড়া সংগ্রহের টার্গেট সাড়ে তিন লাখ। কিন্তু কাঁচা চামড়ার দাম গত বছরের তুলনায় পাঁচ টাকা বাড়লেও লবণের দাম বস্তা প্রতি ৩০০ টাকা বেড়ে যাওয়ায় হতাশার কথা জানান আড়তদাররা।

সেইসাথে বিভিন্ন ট্যানারির মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভও জানিয়েছেন তারা।

দুই বছর আগে কোরবানির ঈদের পর সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছিলেন মৌসুমী ব্যবসায়ীরা।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়ত ব্যবসায়ী মোহাম্মদ মুসলেমউদ্দীন জানান, এবছর কাঁচা চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। কিন্তু চামড়া সংরক্ষণে লবণের দাম বেড়ে গেছে অনেক। এতে হতাশার কথা জানান এই আড়তদার সহ সংশ্লিষ্ট অনেকে।

রীফ লেদার লিমিটেডের পরিচালক (অপারেশন এন্ড সেলস) মোখলেসুর রহমান জানান, ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক মান সনদ না থাকায় সেই সুযোগ নিতে পারছে না বাংলাদেশের বেশিরভাগ ট্যানারি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ জানান, সঠিক নীতিমালা নিয়ে সরকার এগিয়ে না আসলে দেশের অন্যতম রপ্তানি পণ্য চামড়া শিল্পে বিপর্যয় নেমে আসবে।

প্রতিবছর রপ্তানিযোগ্য চামড়ার ৫০ শতাংশ সংগ্রহ হয় কোরবানির  ঈদে। এ বছর সরকার ঢাকার বাইরে লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা।


একাত্তর/জো

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর