বিয়েবাড়ির গেটে টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, কনেসহ আহত ১৫

আপডেট : ৩০ জুন ২০২৩, ১১:৩০ পিএম

ভোলায় বিয়েবাড়ির গেটে বরযাত্রীদের কাছে পাঁচ হাজার টাকা চাওয়ায় হামলা-সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে কনে নূপুর, কনের বাবা হারুন ও বরের বাবা জাকির হোসেনসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কনেসহ ৯ জনকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনেপক্ষের লোকজন জানান, ভোলার মুসলিম পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শরিফের সাথে জামিরালতা এলাকার হারুন মিয়ার মেয়ে নূপুরের দুই মাস আগে বিয়ে হয়। 

শুক্রবার দুপুরে মেয়ের বাড়িতে বর বরণসহ বউকে শ্বশুরবাড়িতে তুলে নেয়ার কথা ছিলো। বরকে বরণ করতে তার শ্বশুরবাড়িতে দুপুরে খাবার আপ্যায়নসহ নানা আয়োজন করা হয়। বরকে অভ্যর্থনা জানাতে গেটে লাল ফিতা কেটে ভিতরে অতিথিদের ভিতরে প্রবেশের ব্যবস্থা করা হয়। 

image


তবে গেটে কনেপক্ষ বরের কাছে পাঁচ হাজার টাকা চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিসহ হট্টগোল বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধরসহ চেয়ার-টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: রূপগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, বিয়েবাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর