ঈদের ছুটিতে ঘোরাঘুরিতে বাধ সেধেছে বৃষ্টি

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৩:৩৯ পিএম

এবারের ঈদের ছুটির ঘোরাঘুরিতে বড় বাধা হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। যে কারণে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের উপস্থিতি বেশ কম। 

হোটেল মালিকরা বলছেন ৫০ হাজারের মতো পর্যটক রয়েছে কক্সবাজারে। যাদের বেশিরভাগই আশেপাশের এলাকার। দেশের অন্য পর্যটন স্পটগুলোরও একই অবস্থা। 

শনিবার সকাল থেকেই কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। ঘোড়ায় চড়ে, বাইকে ঘুরে, কেউ বা জেটস্কিতে চক্কর দিচ্ছেন সমুদ্র।

কেউ কেউ পাখির চোখে সৈকত দেখছেন প্যারা-সেইলিং করে। কোরবানি ঈদের পরদিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। 

এদিকে খাগড়াছড়িতেও জমজমাট পর্যটন স্পটগুলো। আলুটিলা, আলুটিলা ব্রিজ, চেঙ্গী নদী, রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা সবই আকর্ষণ করে পর্যটকদের। 

রয়েছে হটিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, হাতি মাথা পাহাড়, দেবতা পুকরু, তৈদুছড়া ঝর্ণা, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্র ও পানছড়ির অরণ্য কুটির। 

আরও পড়ুন: দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই: প্রধানমন্ত্রী

এদিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব পশ্চিমের প্রায় তিন কিলোমিটার সৈকত জুড়ে পর্যটকে ভরপুর। ব্যবসায়ীরা জানান, এদের বেশিরভাগ আশেপাশের এলাকার বৈরি আবহাওয়া আর টানা বৃষ্টির কারণে ঢাকার কাছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিনোদন পার্ক গুলোতেও ভিড় নেই। এজন্য হতাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/এসি

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর