সিলেটের গোয়াইনঘাট দিয়ে চিনি চোরাচালানের মোচ্ছব

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম

ভারতীয় চিনি চোরাচালানের অন্যতম রুট হয়ে উঠেছে সিলেটের গোয়াইনঘাট। চোরাই পথে ছোট ছোট নৌকা করে আসছে ভারতীয় চিনি। ট্রাকে করে সেই চিনি নেয়া হচ্ছে সিলেট সদরে।

এসব চোরাই চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরে সিলেট থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের নানা প্রান্তে। চোরাচালন থেকে বস্তা বদল, সবই চলছে প্রশাসনের নাকের ডগায়।

সীমানাজুড়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়। পাহাড়ের উঁচু-নিচু জঙ্গলঘেরা কাটাতারের ফাঁক দিয়ে বানের পানির মতো ভারতীয় চোরাইপণ্য দেশে প্রবেশ করছে।

ভারতীয় চিনি, কসমেটিক্স ও শাড়ি বাংলাদেশের ক্রেতাদের প্রচণ্ড চাহিদা। তাই চোরাকারবারিরা সীমান্তবর্তী সিলেট জেলা পাড়ি দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় পৌঁছে দিচ্ছে এসব পণ্য।

সেই খবর সংগ্রহে একাত্তর গিয়েছিলো গোয়াইঘাটে। দেখা যায় ঘুটঘুটে অন্ধকারে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটি অটো। একাত্তরের টিম কাছে যেতেই দৌঁড়ে পালিয়ে যায় বেশকজন কিশোরের একটি দল। 

অটোতে টর্চের আলো ফেলতেই দেখা মেলে বস্তার পর বস্তা ভারতীয় চিনি। গুনে দেখা গেলো ৫০ কেজি ওজনের মোট ৯টি বস্তা। যা আনা হয়েছে তামাবিল সীমান্তের চোরাই পথ দিয়ে। 

তবে অবাক করা তথ্য হলো নলজুরি মানে যেখানে অটোতে ভারতীয় চিনি পাওয়া গেলো, সেটি তামাবিল পুলিশ ফাঁড়ির মাত্র ৫০০ গজের মধ্যে। 

তামাবিল ফাঁড়িতে যেয়ে পুলিশ ডেকে আনার সময়টুকুতে চিনি বোঝাই অটো নিয়ে পালানোর চেষ্টা করে চোরাকারবারীরা। পরে অটোটি থামানো গেলেও পালিয়ে যায় চালক।

image


পুরো ঘটনাটি যারা দেখছিলেন তাদের অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চাননি। পাছে পাচারকারীরা তাদের উপর হামলা করে, এই ভয়ে।

আরও পড়ুন: হিলিতে কাঁচা মরিচে দাম কেজিতে কমলো ২০০ টাকা

শনিবার (২৪ জুন) রাত পৌনে ৯টার এই ঘটনার পরও থেমে থাকেনি নলজুরি দিয়ে চিনি পাচার। প্রতি রাতেই এই পথে ভারতীয় চিনি ঢুকছে সিলেট সদরে। 

ভারতীয় লেবেল লাগানো চিনির বস্তা বদল করে নতুন বস্তায় ভর্তি করার পর সেখান থেকে কিছু অসাধু ব্যবসায়ীর হাত ধরে তা পৌঁছে যাচ্ছে সারা দেশে। 


একাত্তর/এসি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর