জুয়ার আসর থেকে আটক ছয়, তিন দিনের কারাদণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০২:১৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুয়ার আসর থেকে ছয় জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের খালগোড়া বাজারের লঞ্চঘাট সংলগ্ন একটি মাছের আড়ৎ থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ। 

দণ্ডিতরা হলেন, উপজেলার খালগোড়া গ্রামের সাইদুর রহমান, বাইতুল ইসলাম, বাবুল মীর, রেজাউল, মাসুদ মীর ও  বেল্লাল খা। 

ইউএনও জানান, দীর্ঘদিন ধরে খালগোড়া মদিনা ফিস নামক মাছের আড়তে জুয়ার আসর বসতো। এমন খবরে অভিযান চালিয়ে হাতেনাতে চার হাজার ৬০০ টাকাসহ তাদের আটক করি। পরে সাজা দেওয়া হয়। 

আরও পড়ুন: ভারত থেকে আমদানির পর আকাশ থেকে মাটিতে কাঁচা মরিচ

অভিযানে অংশ নেওয়া রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, দণ্ডিতদের সোমবার সকালে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর