ঝালকাঠির সেই জাহাজে আবারও বিস্ফোরণ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:৫৪ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনী-২’ থেকে তেল খালাসের সময় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে গেছে। এতে পুলিশসহ প্রায় ১১ জন দগ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

পৌর খেয়াঘাট এলাকায় বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ডিজেল ও পেট্রোল অন্য একটি ছোট ট্যাংকারে স্থানান্তরের কাজ চলছিল। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।    

image


সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে থাকা জাহাজটিতে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে, গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের ঐ তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল।

বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৯টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশসহ প্রায় ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

ঝালকাঠির পদ্মা ডিপোতে শনিবার দুপুরে প্রথম জাহাজটিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রথম বিস্ফোরণের পর নদীতে ভেঙে পড়া জাহাজের পেছনের অংশ থেকে সোমবার তিনজনের এবং আগের দিন রোববার ইঞ্জিন রুম থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।   

বিকালে জাহাজটির উদ্ধার অভিযান শেষ করা হয়েছিল। কিন্তু জাহাজের তেল খালাসের কাজ চলছিল। এর মধ্যেই সন্ধ্যায় আবার একই জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।


একাত্তর/এআর


সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর