ধস নেমেছে ঘাটাইলের চামড়ার হাটে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম

বৈরী আবহাওয়ার কারণে টাঙ্গাইলের ঘাটাইলের চামড়ার হাটে ধস নেমেছে। এই হাটে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রেতা-বিক্রেতা আসেনি। মৌসুমি ব্যবসায়ীরা যে দামে মফস্বল থেকে চামড়া কিনেছেন, তার অর্ধেক দামেও বিক্রি করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন।

১৯৭৮ সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় প্রতিষ্ঠা হয় চামড়ার হাট। প্রতি রবি ও বুধবার এই হাটে চামড়া কেনাবেচা করতে আসেন ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।

বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানির ঈদের পর জমজমাট হয়ে উঠে পাকুটিয়ার চামড়ার হাট। কিন্তু এবার এই হাটে নিয়মিত চামড়া ব্যবসায়ীরা আসেননি। ফলে চামড়া এনে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, চামড়া কিনে নিয়ে এখন বিক্রি করতে পারছেন না তারা। লবণের দাম যেমন বেশি, শ্রমিকের খরচও অনেক। তাই তাদের ক্ষতির পরিমাণও বেশি।

চামড়া ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন হাটের ইজারাদার।

টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া হাট ইজারাদারের পরিচালক রহিম বিশ্বাস বলেন, বৃষ্টির কারণে হাটে মাল নেই। যার ফলে হাট-মালিক কর্তৃপক্ষও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে

সরকারের সুষ্ঠু নজরদারি না হলে ঐতিহ্যবাহী এই চামড়ার হাটটি দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করে হাট সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর