নেত্রকোণায় স্বাস্থ্যবিভাগের অভিযানে মিললো এডিসের লার্ভা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম

নেত্রকোণার পৌর শহরে স্বাস্থ্যবিভাগের অভিযানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মঙ্গলবার শহরের রাজুর বাজার ও বাইচ চাপরা এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ মঞ্জুরুল হক জানান, এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা পরিত্যক্ত টায়ার ও তিনটি মিক্সচার মেশিনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দ্রুতই এগুলো ধ্বংস করা হবে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এছাড়াও এডিস মশা নিধনে কাজ করতে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি টিম। জেলায় এখন পর্যন্ত ২৮ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে।

কীটতত্ববিদ মঞ্জুরুল হক বলেন, এলাকায় বিভিন্নস্থানে পড়ে থাকা পরিত্যক্ত টায়ার ও মিক্সচার মেশিনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

আরও পড়ুন: জেলা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, শয্যা সংকট

নেত্রকোণার সিভিল সার্জন সেলিম মিয়া জানান, জেলা পর্যায়ে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। গঠন করা হয়েছে সাত সদস্যের প্রতিনিধি দল।


একাত্তর/আরএ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
নেত্রকোণার খালিয়াজুরীতে জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর