যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, বিয়েবাড়িতে বিষাদের ছায়া

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:০১ পিএম

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত তরুণ ইয়াজ উদ্দিন আহমেদের মিরসরাইয়ের গ্রামের বাড়িতে এখন বিষাদের ছায়া।

বৃহস্পতিবার মিরসরাইয়ে ইয়াজের গ্রামের বাড়িতে চলছিল ফুপাতো ভাইয়ের বিয়ের আয়োজন। দেশ-বিদেশ থেকে এসেছেন স্বজনরাও। এর মধ্যেই মেলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যুর খবর। মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে।

স্বজনরা জানান, গত বুধবার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে মালিকের ফুয়েল স্টেশনে গাড়ি রেখে পাশেই নিজ কর্মস্থলে কাজ করছিলেন ইয়াজ। এসময় তার গাড়ি নিয়ে যেতে চায় একদল সন্ত্রাসী। বাধা দেয়ায় তাকে গুলি করে তারা। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইয়াজের বড় চাচা মোয়াজ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে আটক করে। তবে হাতকড়া পরা অবস্থায় পুলিশ হেফাজত থেকে সে পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের মত দেশে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না ইয়াজের স্বজনরা। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন তারা।

আরও পড়ুন: এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিন

বাবা বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মারা গেলে ইয়াজকে আমেরিকায় নিয়ে যান খালা রেহেনা বেগম। সেখানে লেখাপড়া শেষ করার পর চাকরি করছিলেন ২২ বছর বয়সী ইয়াজ।

একাত্তর/জো

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
চট্টগ্রামে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর