এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিন

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে ঋণের কিস্তি তুলতে যাওয়া এক নারী এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বজরুক বাঁখই গ্রামের রবিন (২১) ও মাসফিকুর (১৯) এবং দুর্গাপুর গ্রামের রাসেল (২০)। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপার্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী বুধবার রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি আদায় করতে যাচ্ছিলেন। পথে কালু মোড়ের সেতুর এলাকায় কয়েকজন ভ্যানটির পথরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন।

এরপর তারা ওই নারীকে পাটখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর ওই ভ্যানচালক স্থানীয়দের ডেকে এনে তাকে উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে যান। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাতেই একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত তিনটার দিকে তিনজনকে আটক করে। 

আরও পড়ুন: খালা-ভাগ্নিকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী এনজিও কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সতত্যা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, মেডিক্যাল রিপোর্ট ও তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর