মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত তিন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 

নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকা উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেইনে কাভার্ডভ্যানকে ঢাকার উত্তরা থেকে আগত একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়। এ সময় প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। 

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরবিএস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান...
লক্ষ্মীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত...
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর