সিএনজি অটো ও বাইকের সংঘর্ষে শিশু নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:৩৩ পিএম

নওগাঁর রাণীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। 

আহতরা হলেন উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও তার মা সালমা (৪৫)।

পুলিশ জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। মোটরসাইকেলটিও রাণীনগরের দিকে যাচ্ছিলো। 

পথে সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় অটোরিকশাটি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেলটি অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ হয়। 

এসময় অটোরিকশাটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

এতে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন ও মোটরসাইকেল চালক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

আরও পড়ুন: আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের চালকসহ নিহত দুই

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গুরুত্বর আহত অটোরিকশাচালক লেবু, যাত্রী হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। 

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশাচালক লেবু ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর