ঘাড়ে সমস্যা, অপারেশন হলো তলপেটে!

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম

বরিশাল মেডিকেলে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া এক শিশুর তলপেটের অংশে অপারেশন করেছেন চিকিৎসক।

অভিভাবকরা বলছেন, পেটে অপারেশনের বিষয়ে তাদের জানানো হয়নি। আর চিকিৎসকরা বলছেন, নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটলেও ঘাড়ে সমস্যার চিকিৎসা করতে গিয়ে হার্নিয়ার সমস্যা ধরা পড়ে শিশুটির। তাই ঘাড়ের অপারেশনের আগে ছোট এ অপারেশনটি করা হয়েছে।

ঘাড়ের সমস্যা নিয়ে ছয় বছরের শিশু রায়হান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ১৬ জুলাই।

অভিভাবকদের অভিযোগ, ভর্তির পর পাঁচ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন ডা. তৌহিদুল ইসলাম। জানান, ঘাড়ের একপাশের কিছু মাংস বেড়েছে রায়হানের। আর এজন্য অপারেশন করা প্রয়োজন। পরে দেড় ঘণ্টা অপারেশন শেষে দেখা যায় ঘাড়ে নয়, অপারেশন হয়েছে তলপেটে। এজন্য কোন অনুমতিও নেয়া হয়নি।

শিশুর বাবা-মায়ের অভিযোগ, তারা ঘাড়ে অপারেশন না করে তলপেটে অপারেশন করেছেন। এরপর তিনদিন পর কিছু না জানিয়েই শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়। এখন শিশুটি আগের চেয়েও বেশি অসুস্থ।

এ বিষয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ঘাড় বাঁকা রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুটির হার্নিয়া রোগও ধরা পড়েছিল। ঘাড় বাঁকার অপারেশনটি একটু জটিল হওয়ায় আগে হার্নিয়া অপারেশন করা হয়েছে। তবে এজন্য অভিভাবকদের অনুমতি না নেয়া ভুল বলে স্বীকার করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, আসলে এটি কমিউনিকেশনের গ্যাপ। চিকিৎসকদের এ নিয়ে আগে পরিবারের সাথে কথা বলা উচিত ছিলো।

আরও পড়ুন: রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এদিকে ঘাড় বাঁকার অপারেশন না করেই সোমবার সকালে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেয়া হয়।


একাত্তর/আরএ

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর