ইইউ’র কাছে দেশে ফেরত যাওয়ার আকুতি রোহিঙ্গাদের

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছেও দেশে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছেন রোহিঙ্গারা। আর প্রতিনিধি দলের সদস্যরাও সেই পুরনো আশ্বাস দিয়ে ক্যাম্প পরিদর্শন শেষ করেছেন। রোহিঙ্গারা কবে মিয়ানমার ফিরতে পারবেন তার সঠিক সময় বলতে না পারলেও শুধু তাদের ধৈর্য ধরতে বলেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে কুতুপালং ক্যাম্পে পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ শরণার্থী হাইকমিশন, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন তারা।

ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে মতবিনিময় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি ইইউ প্রতিনিধি দলের সদস্যরা। তবে রোহিঙ্গা নেতারা জানান, তারা ক্যাম্পে খাদ্যসহ নানা রকম সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন।

কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, আমরা তাদের কাছে আমাদের সমস্যার কথা বলেছি। আমরা বলেছি- দেশে ফিরে যেতে চাই।

রোহিঙ্গা নেতা ডা. জুবাইর বলছেন, ক্যাম্পে বিশ্ব নেতাদের যাওয়া আসার চেয়ে রোহিঙ্গাদের দেশে ফেরত যাওয়াটা জরুরি।

আর দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গাদের ধৈর্য ধারণের পাশাপাশি সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান রোহিঙ্গা নেতারা।

গতকাল বিকেলে প্রতিনিধিরা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইইউ।

আরও পড়ুন: তাহের হত্যা: ফাঁসিতে ঝুলল মহিউদ্দিন ও জাহাঙ্গীর

ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, গত ছয় বছর ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের সহযোগিতা করে যাচ্ছে। ইইউ বাংলাদেশের সাথে থেকে আর্থিক ও অন্যান্য সব সহযোগিতা করে যাচ্ছে। বৈশ্বিক সংকটেও আমরা এটা করে যাবো। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়া এবং মর্যাদা নিয়ে নিজ দেশে ফেরত যেতে আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবো।

একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। পুলিশ বলছে, তারা পর্যটকের নিরাপত্তা বাড়িয়েছে; অথচ রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রে ঘুরছে বিনা বাধায়।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর