কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে মাতলেন মেসুত ওজিল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলের সাবেক মেগাস্টার ওজিলসহ ১১ সদস্যের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খেলা শেষে ইফতার করেন রোহিঙ্গাদের সঙ্গে। পরিদর্শন করেছেন তুর্কি সরকার পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে টার্কিস ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে যান তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা পরিচালিত এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনে। 

গতকাল বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলার মাঠে রোহিঙ্গাদের সঙ্গে চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসুত ওজিল।

রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জানিয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক, এই কথা প্রতিনিধিদলকে তুলে ধরেছি। পাশাপাশি আশ্রয়শিবিরে বন্ধ রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো পুনরায় চালু করতে তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমোদ্দিন এরদোয়ান বন্ধ শিক্ষাকেন্দ্র চালুর ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন।

এর আগে সকাল পৌণে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দল। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন। দুপুরে নেকমোদ্দিন এরদোয়ানের নেতৃত্বে ওজিলসহ একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোহিঙ্গা তরুণেরা।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর