চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:৫৯ পিএম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৫৬টি কেন্দ্রের এ আসনে মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। 

এবারের উপনির্বাচনে মোট ৫৭ হাজার ১৫৩ ভোট পড়েছে। সে হিসেবে প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৭০ শতাংশ। 

রোববার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। 

এ রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ইভিএম -এ ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২ জুন তিনবারের সংসদ সদস্য ও সবেক মন্ত্রী আফসারুল আমিনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসন শূণ্য ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৯ 

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতির কথা ব্যক্ত করে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই এই বিজয়ের পেছনে শ্রম দিয়েছেন। আগামী দিনে এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম-১০ আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গ ২৩ জন।


একাত্তর/আরবিএস  

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর