পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৪

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:৫৬ পিএম

পাকিস্তানে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে দুই শতাধিক। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে। 

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেছেন, বিস্ফোরণের এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

তিনি জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সম্মেলনের মূল মঞ্চের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটায়। 

বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

image


কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধারে অভিযান চলছে। অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।

বাজাউর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. ফয়সাল কামাল বলেছেন, বাজাউর জেলা সদর হাসপাতালে ১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ফিরোজ শাহ।

তিনি জিও নিউজকে বলেন, আমরা হেলিকপ্টারে করে গুরুতর আহতদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

image


এদিকে জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনার তদন্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।

পাশপাশি হাসপাতালে গিয়ে আহতদের রক্ত দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

image

নিহত জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ 

আরও পড়ুন: মদ নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।

বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।

 

একাত্তর/আরবিএস  
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর