গাজীপুরে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম

গাজীপুরে ড্রাম ট্রাক চাপায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর হোসেন মিলন (৫২) কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি বৈশাখী টেলিভিশনের সাবেক গাজীপুর প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতিও ছিলেন মিলন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে কাপাসিয়া যাওয়ার পথে ভাকোয়াদি- কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক চাপা দেয় মিলনকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিজের রাইফেল দিয়ে কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির একাত্তরকে জানান, এ ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর