তালায় বিষাক্ত সাপের কামড়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

সাতক্ষীরার তালা উপজেলায় সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ রামপ্রসাদ হরি (২৯) একই এলাকার নিমাই হরির ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার রাতে কোন একসময় ঘুমন্ত অবস্থায় রামপ্রসাদকে বিষাক্ত সাপ দংশন করে। রোববার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে তার শরীরে সাপের কামড়ের দাগ লক্ষ্য করা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে পাহাড় ধসে সড়কে চলাচল বন্ধ

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সাপটি দরজা বা জানালার ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করেছিলো বলে ধারনা করা হচ্ছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর