সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলি, চোরাকারবারিরা পালালো ভারতে

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১২ জুলাই) ভোররাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন তলুইগাছা বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির অনমনীয় অবস্থানের মুখে চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে তলুইগাছা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত মেইন পিলারের ১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলো। এ সময় শূন্য লাইন থেকে দেশের ভেতরে প্রায় ৫০ গজ দূরে চারাবাড়ি নামক স্থানে কিছু মানুষের নড়াচড়া ও কথাবার্তার শব্দ শুনতে পান বিজিবি সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে টহল দল সতর্কতার সঙ্গে শব্দের উৎসের দিকে অগ্রসর হয়।

সেখানে দুইজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করলে তাদেরকে থামার, পরিচয় দেওয়ার এবং আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিজিবির নির্দেশ অমান্য করে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বিবেচনা ও তাদের প্রতিরোধ করতে বিজিবি টহল দল ফাঁকা গুলিবর্ষণ করে। এতে চোরাকারবারিদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা আতঙ্কিত হয়ে সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দল ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতির পর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একাত্তর/এসি
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর