এক্সপ্রেসওয়েতে ৩৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম

মাদারীপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ খানের (২৮) বাড়ি বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামে। 

মাদারীপুরের শিবচর-রাজৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো আনিসুর রহমান জানান, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা এইচটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। 

এসময় এক যাত্রীর সাথে থাকা চারটি ব্যাগ চেক করে গাঁজাসদৃশ বস্তু দেখা গেলে পুলিশ ব্যাগগুলো জব্দ করে। পরে সেখান থেকে আটটি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফের সঙ্গে থাকা আরো একজন পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 

জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ছয় লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে-মুচড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক জন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর