কক্সবাজারে আলাদা পাহাড়ধসে চারজন নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড়ধসে তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ ও চকরিয়ার বরইতলীর ভিলিজার পাড়ায় এ ঘটনা ঘটে। 

এর মধ্যে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এ পাহাড় ধসে মারা গেছেন দুজন। আর চকরিয়ার বরইতলীতে পাহাড় ধসে দেয়ালচাপায় মারা গেছে দুই শিশু।

উখিয়ায় নিহতরা হলেন বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চকরিয়ায় নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক এসপি ফজলে রাব্বী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প ৯-এর এ/৬ ব্লকে পাহাড় ধসে এক নারী ও তার দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়। 

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্যরা মাটি চাপা পড়া অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

অন্যদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে চকরিয়ার বরইতলীর ভিলিজার পাড়ায় পাহাড়ধসে দেয়াল চাপায় দুই শিশু নিহত হয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর