বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম

চারদিনের বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলছেন এলাকার মানুষজন।

বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক কাবিল হোসেন বলছেন, চারদিন ধরে পরিবার নিয়ে পানিতে অবরুদ্ধ হয়ে আছেন তিনি। টান পড়েছে তার জীবিকায়।

সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। পানি ঢুকে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের।

image

জলাবদ্ধতায় প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানপাটে পানি ঢোকায় নষ্ট হয়ে গেছে মালামাল। 

নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। এতে প্রতি বর্ষায় দুর্ভোগে পড়ছেন তারা।

সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা এম. এ. হাশেম জানান, নগরীর পানি নিষ্কাশনের প্রধান দুটি খালের মুখ মাটি ভরাট থাকায় জমে থাকা পানি নামছে না। তিনি বলছেন খালগুলোতে পানির গতিপথ পরিস্কার হলে এই অবস্থার নিরসন হবে। এই লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন।

image

১০ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্পের কাজ ২০১৮ সালে শুরু হয়। এসব প্রকল্প ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ, পাউবো ও চসিক বলছে এই প্রকল্পগুলো শেষ হতে সময় লাগবে ২০২৫ সাল পর্যন্ত। 


একাত্তর/এআর

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর