চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান দুইদিন বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:২৫ পিএম

প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের কারণে চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই জেলা হলো- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি। 

মঙ্গলবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পরিস্থিতি বিবেচনায় বুধ ও বৃহস্পতিবার চার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। 

তবে রাঙামাটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন দীপু মনি। 

গত কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে স্থবির হয়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির মানুষের জীবনযাপন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়েছে চট্টগ্রাম-বান্দরবান সড়কেও। 

বৃষ্টি, পাহাড়ি ঢলের সঙ্গে জোয়ারের পানি উঠে পড়ায় কক্সবাজারে পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। জেলার সাত উপজেলার ৪৫ ইউনিয়নের সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

বান্দরবানের পরিস্থিতি আরও নাজুক। টানা সাত দিনের পাহাড়ি ঢলে জেলা শহরসহ রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বন্যা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে জেলা ও উপজেলা শহরের সরকারি-বেসরকারি অফিসসহ ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, হাটবাজার। সোমবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও। 


একাত্তর/আরবি 


সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি পান ভুলে না যায়, সেজন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’...
কুমিল্লায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষা প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিছ...
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ধরলা নদীর পানি কমলেও বেড়েছে ব্রহ্মপুত্রে। বুধবার সন্ধ্যা ৬টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৮ সে.মি.এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের...
করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে শেরপুরে চার‌টি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার অভিযোগে শেরপুরে চার‌টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর