তীব্র গরমে অসুস্থ ২১ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৪:১৪ পিএম

কুমিল্লায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষা প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকসহ অন্যান্যরা তাদের হাসপাতালে নিয়ে যান। এরপর উপজেলা প্রশাসন দুইদিনের জন্য বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে।

অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ২১ জনের মধ্যে ১৬ জন ছিলেন সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এবং বাকি ৫ জন ছিলেন বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি আহত কারও পরিচয় জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরীক্ষা ছিলো শিক্ষার্থীদের। এসময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান জানান, শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিদ্যালয়টির পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার একই স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১২ বছর গোপনে থাকা জেএমবি সদস্য গ্রেপ্তার

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ব্যাপারটা মনোতান্ত্রিক।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর